২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ২’শরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) মঙ্গলবার বুড়িগঙ্গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ২’শরও বেশি স্থাপনা উচ্ছেদ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বুড়িগঙ্গা তীর দখলমুক্ত করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যসহ কর্তৃপক্ষ এ কর্মসূচি শুরু করে।

কর্মসূচির দ্বিতীয় দিনে তারা সাভারের শ্যামলপুর গ্রামে, আমিনবাজার ও মিরপুর এলাকায় অভিযান চালায়।

বিআইডব্লিউটিএ জানায়, দুপুর ১২ টায় শুরু হওযা এই অভিযানে প্রায় ৪’শ পুলিশ, আটজন আনসার এবং ১৫০ জন দিনমজুর অংশ নেয়।

তারা জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

এর আগে সোমবার কর্মসূচির প্রথম দিনে বিআইডব্লিউটিএ ৫০ টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

তবে এ সময়ে কোনও অনাকাঙ্খিত ঘটনা ঘটে নি।