২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাথে উপজাতি কল্যাণ ফাউন্ডেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমে¥দ বিভিন্ন অঞ্চলের সং¯কৃতি ও ঐতিহ্যকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

উপজাতি কল্যাণ ফাউন্ডেশনের আট সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র এবং পাহাড় ও সমতলের সকলেই বাংলাদেশী। বাংলাদেশের সং¯কৃতিকে সমৃদ্ধ করার জন্যে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে।

তিনি বলেন, আমাদের সমৃদ্ধ সাং¯কৃতিক ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে হবে।

প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির কাছে তাদের সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। রাষ্ট্রপতি তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম ম্যামাচিং-এর নেতৃত্ব  প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন হেনা কবির, ইউজিন নকরেক, মানুচিং চৌধুরী, সিক্মা মৃ, কমল কর্নেলিউস, নয়ীম নওরোজ ও এবি রাজ্জাক। রাষ্ট্রপতির প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।