প্রধানমন্ত্রীর সাথে মালদ্বীপের হাই কমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাই কমিশিনার ড. মোহামেদ অসীম মঙ্গলবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার কার্যালযে সৌজন্য সাক্ষাৎ করেন। শ্রীলংকার কলম্বো ভিত্তিক এই রাষ্ট্রদূত গত সোমবার ঢাকা সফরে আসেন।
সাক্ষাৎকালে ড. অসীম বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক নিয়োগের ব্যাপারে মালদ্বীপ বাংলাদেশকে প্রাধান্য দেবে বলে তিনি প্রধানমন্ত্রীকে জানান।
উত্তরে খালেদা জিয়া জানান, বাংলাদেশে উচ্চ অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন এ তিন পেশাজীবীর লোক রয়েছে।
সরকারি সূত্র জানায়, বর্তমানে প্রায় দশ হাজার বাংলাদেশী প্রশিক্ষিত চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক মালদ্বীপে কর্মরত রযেছে।
প্রধানমন্ত্রী বলেন, দুদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে বর্তমান পারস্পরিক আন্তরিকতাপূর্ণ সম্পর্ক কার্যকর ভূমিকা রাখতে পারে।
সুনামি বিপর্যয়ের পর মালদ্বীপের প্রতি বাংলাদেশের সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান নবনিযুক্ত রাষ্ট্রদূত।
