বস্ত্র ও পাটমন্ত্রী হাসপাতালে ভর্তি
বস্ত্র ও পাটমন্ত্রী শাহজাহান সিরাজ অসুস্থতাজনিত কারণে বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন।
তাঁকে সোমবার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি উচ্চ রক্তচাপ ও হৃদপিণ্ডের জটিলতা সংক্রান্ত রোগে ভুগছেন।
মন্ত্রী তার আশু রোগমুক্তির জন্যে সবার কাছে দোয়া কামনা করেছেন।
