২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সাংবাদিক অপহরণ করেছে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা

পটুয়াখালীর বাউফল উপজেলার দৈনিক যুগান্তর’র প্রতিনিধি মনজুর মোর্শেদকে মঙ্গলবার অপহরণ করেছে ক্ষমতাসীন বিএনপির একদল সন্ত্রাসী। দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি সংবাদে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা মোর্শেদকে বেদম মারধোরের পর অপহরণ করে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এলাকাবাসি জানায়, ‘বাউফলে আটক শতাধিক মন ইলিশ লুট করেছে বিএনপির ক্যাডাররা’ শীর্ষক একটি প্রতিবেদন মঙ্গলবার দৈনিক যুগান্তরে প্রকাশিত হলে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ৮/১০ টি মোটর সাইকেলে এসে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ থেকে মঙ্গলবার বেলা একটার দিকে মনজুর মোর্শেদকে ধরে নিয়ে যায়। পরে তাকে উপজেলা রেষ্ট হাউজে নিয়ে গিয়ে ব্যাপক মারধোর করে। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

এ ঘটনায় এলাকার সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। এদিকে পুলিশের একজন দাযিত্বশীল কর্মকর্তা মারধোরের ঘটনার সত্যতা স্বীকার করলেও অপহরণের কথা জানেন না বলে উল্লেখ করেন।