নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১২
নরসিংদী--মনোহরদী সড়কে মঙ্গলবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার সকালে মনোহরদী উপজেলার চঙ্গাভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী থেকে মনোহরদীগামী একটি মিনিবাস (ঢাকা মেট্রো চ- ২৭১৩) অপর একটি বাসের সাথে পাল্লা দিয়ে বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়।
এতে ১৫ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহতদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোফাজ্জল হোসেন (৩৫) ও শহিদুল ইসলাম (৩০) এবং হাসপাতালে চিকিৎাধীন অবস্থায় বাসের চালক শাহাদৎ হোসেন (২৮) মারা যায়।
এ ব্যাপারে মনোহরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
