ধান গবেষণা ইনস্টিটিউট- এর আরও ২টি উফশী জাতের ধান উদ্ভাবন
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আরও দু‘টি উচ্চ ফলনশীল (উফশী) ধানের জাত উদ্ভাবন করেছে।
জাত দু‘টি হচ্ছে রোপা--আমন ব্রি ধান ৪৪ বোরো ব্রি ধান ৪৫। সম্প্রতি জাতীয় বীজ বোর্ড নতুন জাত দু’টির ছাড় দেয়।
ব্রি সূত্র জানায়, ব্রি ধান ৪৪ স্বাভাবিক রোপা--আমন মৌসুমে ব্রি ১১- এর মত চাষ করা যায়।
এছাড়া এ জাতটি দেশের দক্ষিণাঞ্চলের জোয়ার--ভাটা এলাকার অলবণাক্ত পরিবেশে চাষাবাদের উপযোগী। এ জাতের ফলন ব্রি--১১ - এর চেয়ে হেক্টর প্রতি এক টন বেশি।
অপরদিকে, ব্রি--৪৫ বোরো মৌসুমের জনপ্রিয় জাত ব্রি--২৮ -এর উন্নত সংস্করণ। ব্রি-২৮ জাতের চেয়ে নতুন এ জাতের ফলন হেক্টর প্রতি দশমিক পাঁচ টন বেশি। এ জাতের ধানের কাণ্ড বেশ শক্ত বলে ঝড়ো বাতাসে তলিয়ে যায় না।
১৯৭০ সালে ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবার পর নতুন দু‘টি জাতসহ এ পর্যন্ত ৪৫টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে।
