২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ঢাকার ৭ দোকান থেকে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

রাজধানীর সদরঘাটের কাছে সূত্রাপুর এলাকায় সোমবার ভোরে কমপক্ষে সাতটি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা লেডিস পার্ক হকার্স মার্কেটের কয়েকটি দোকানও লুট করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মার্কেটের নিরাপত্তা প্রহরীদের গ্রেফতার করা হয়েছে। নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মোট পাঁচ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা যায়।

সুমন গার্মেন্টেসের মালিক জসিম উদ্দিন শিকদার অভিযোগ করেন, ডাকাতরা তার দোকান থেকে ২৫ তোলা স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে।

ডাকাতরা আলিফ হোসিয়ারি থেকে ২৫ হাজার, লাকি গার্মেন্টস থেকে ১০ হাজার, ইমু গার্মেন্টস থেকে সাড়ে সাত হাজার, নবাব গার্মেন্টস থেকে সাতশ’ টাকা লুট করে। এছাড়া শাওন গার্মেন্টস ও মৌসুমি গার্মেন্টসেও লুটপাট চালানো হয়।

মার্কেটের নতুন নির্বাহী কমিটির অনুষ্ঠেয় নির্বাচনের একজন প্রার্থী-জসিম উদ্দিন শিকদার এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সূত্রাপুর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, মার্কেটে ওই সময় কর্তব্যরত পাঁচজন নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করা হয়েছে।