পঞ্চগড়ে অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার
পঞ্চগর জেলার বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ১২ বছরের অজ্ঞাতনামা এক কিশোরের লাশ পাওয়া গেছে। সোমবার দুপুরে বোদা থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউপির ডানাকাটা বিওপি সংলগ্ন ফুলতলা সীমান্ত এলাকায় প্যান্ট-সার্ট পড়া এক কিশোরের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বোদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসির ধারণা, তার বাড়ি ভারতীয় এলাকায়। কেউ তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যায়। পচা ও অর্ধগলিত এই লাশটির বিভিন্ন অংশ শেয়ালে খেয়ে ফেলেছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে বোদা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
