২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার পৃথক বার্তায় সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে সে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সিঙ্গাপুরের রাষ্ট্রপতি সেল্লাপান রামানাথানকে  আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক উভয় দেশের জনগনের  স্বার্থে ভবিষ্যতে আরও দৃঢ় হবে’।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগন ও তার পক্ষ থেকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুং এর মাধ্যমে সে দেশের জনগনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছরের মার্চ মাসে আমার সিঙ্গাপুর সফরের কথা আমি

আন্তরিকভাবে স্মরণ করছি। সে সময় আপনার সাথে সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল। সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের ফলে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার  হয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি’।

তিনি বলে, বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং

আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক স্বার্থে এক সাথে কাজ করে যেতে ইচ্ছুক।