২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সীমান্তে তিন ভারতীয় অনুপ্রবেশকারী আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে রাজশাহীর চারঘাট উপজেলা সীমান্তে রোববার তিন ভারতীয়কে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

অটককৃতরা হচ্ছে-- সেন্টু শেখ (৩০), মনিরুল ইসলাম (২৮) ও মিজানুর রহমান (২৮)। এরা তিনজনই ভারতের মুর্শিদাবাদের জালাঙ্গি উপজেলার বাসিন্দা।

চারঘাটের গোপালপুর মসজিদের কাছে এদের তিনজনকেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, আটককৃতরা স্বীকার করেছে তারা ভারতীয় তবে তারা বাংলাদেশ ভ্রমনের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

প্রবেশ নিয়ন্ত্রণ আইনের আওতায়  আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।