২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ এবং বুড়িগঙ্গায় ডুবে ২ শিশু ও ১ কলেজ ছাত্রের মৃত্যু

তুরাগ ও বুড়িগঙ্গা নদীতে ডুবে রোববার দুই শিশু কন্যা ও একজন কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

তুরাগ নদীতে ডুবে মৃত শিশুরা হল- উত্তরা থানাধীন ফয়দাবাদের সুরাইয়ারটেকের বাসিন্দা  জিনাত আরা (৭) এবং পুর্ণিমা (৬)।

সকাল ১১ টায় গোসল করতে গিয়ে নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।

অন্যদিকে সাহাদাত হোসেন ইমন (১৬) নামের এক কলেজ ছাত্র আগানগরের বালুমাত ঘাটে ডুবে মারা যায়।

ইমন সুত্রাপুর থানাধীন নারিন্দার বাসিন্দা নুর হোসেনের ছেলে। সে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসির ছাত্র।

সুত্র জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে ইমন তার বন্ধুদের সাথে বুড়িগঙ্গায় গোসল করতে যায়। সেখানে গোসল করার এক পর্যায়ে সে পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে তার বন্ধুরা কেরাণীগঞ্জের ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘন্টা পর ইমনের লাশ উদ্ধার করে।