২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাম সরকার আইন সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট

গ্রাম সরকার আইনকে অবৈধ এবং সংবিধান পরিপন্থী আখ্যা দিয়ে গত ২ আগস্ট হাইকোর্টের দেয়া আদেশকে রোববার সুপ্রিম কোর্ট তা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে একটি পিটিশন দায়ের করলে সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি আমীরুল কবির চৌধুরী এই স্থগিতাদেশ দেন। অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ওই পিটিশনটি দায়ের করেন।

গ্রাম সরকার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস’র (ব্লাস্ট)দায়ের করা পিটিশনটির পক্ষে আদালতে অবস্থান নেন ব্যারিস্টার তানজিব উল আলম।

ব্লাস্টের রিট আবদনের প্রেক্ষিতেই বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ২ আগস্ট গ্রাম সরকার আইন ২০০৩ কে সংবিধান পরিপন্থী এবং এই আইন বলবত রাখা উচিত নয় বলে রায় দেন।