বাংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ
রাজধানীর মিরপুরে রোববার অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা কলেজ শাখার সাধারণ সম্পাদক। সন্ত্রাসীরা তার বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
আহত ছাত্রদল নেতা হুমায়ুন কবির রওশনকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা তাকে বেলা সাড়ে ১১ টার দিকে তার ২/১৪ রোডের ১/জি বাড়ি থেকে ডেকে এনে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোঁড়ে।
সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে চলে গেলে স্থানীয়রা রওশনকে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
