নারায়ণগঞ্জে পঁচা গম বোঝাই কার্গো আটক
একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে রোববার দুপুরে ৫০০ টন পঁচা গম আটক করেছে ।
একটি সূত্র জানায়, ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে পঁচা গম বোঝাই সফর আলী এন্ড আনোয়ার শিপিং লাইনের কার্গোটি আটক করে। কার্গোটি যশোরের নওয়াপড়া থেকে এসেছে। ভ্রাম্যমান আদালত এসময় কার্গোর নয়জনকে পুলিশে সোপর্দ করে। জানা গেছে, নারায়ণগঞ্জের গোল্ডেন এন্ড সন্স এই পঁচা গম এনে রাজ্জাক এন্ড ট্রেডার্সের কাছে বিক্রি করে।
আটক কার্গোটি পুলিশের হেফাজতে রয়েছে।
এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিলো।
