২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী-ছাত্রদল সংঘর্ষ, আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫৪৬ সিরিজের কর্মচারিদের সঙ্গে ছাত্রদল কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৩০ মে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন টিকুকে কৌশলে হল থেকে নিয়ে পিটিয়ে আহত করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাজা।

দীর্ঘদিন পর রাজা শনিবার বেলা এগারোটার দিকে ক্যাম্পাসে আসলে ছাত্রদল কর্মীরা তাকে ধাওয়া করে। এসময় রাজা প্রশাসন ভবনের ভেতরের চেক দফতরে ঢুকে পড়ে। ছাত্রদল কর্মীরা তাকে বাইরে বের করে আনতে গেলে যুবদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মিন্টু তাদের বাঁধা দেয়। ছাত্রদল কর্মীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এ সময় আশপাশের অফিসে কর্মরত ৫৪৬ সিরিজের কর্মচারীরা এগিয়ে এলে তাদের মধ্যে  ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা পুলিশের সহায়তায় ছাত্রদল কর্মীদের ভবন থেকে বাইরে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ঘটনায় জড়িত ছাত্রদল কর্মীদের ব্যাপারে নালিশ করতে বেলা বারোটার দিকে কর্মচারী নেতারা ছাত্রদলের টেন্টে গেলে ওই কর্মীদের সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় ছাত্রদলের কর্মীদের হাতে আহত হয় ৫৪৬ সিরিজের কর্মচারী মোবারক ও তাদের সমর্থক  মোস্তফা।