২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বন্ধুদের প্রহারে যুবদল নেতা নিহত

খুলনা নগরীর দৌলতপুর মহেশ্বরপাশায় শনিবার বিকেলে বন্ধুদের প্রহারে নিহত হয়েছেন স্থানীয় যুবদল নেতা ওমর ফারুক (২৮)। অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

স্থানীয় সূত্র জানায়, বিকেল তিনটার দিকে আইয়ুব নামে ফারুকের এক বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে অন্যরা মিলে তাকে মহেশ্বরপাশা ক্লাবে নিয়ে মারধর করে।  গুরুতর আহত অবস্থায় বিকেল পাঁচটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত আটটার দিকে মারা যায় ওমর ফারুক।

নিহত ওমর ফারুকের বাবা ইয়াকুব আলী অভিযোগ করেন, ফারুককে তারই বন্ধু হাবু, বিপ্লব, রাজু, আরিফ ও শহিদুল পিটিয়ে হত্যা করেছে।

নিহত ওমর ফারুক এক নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। আগামী মাসে চাকরি নিয়ে তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।