২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্ডারগ্রাউন্ড রেল বা স্কাই ট্রেন বাংলাদেশের জন্য কৌশল হতে পারে’

বাংলাদেশের ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড রেল অথবা স্কাই ট্রেন একটা কৌশল হতে পারে। চাই দ্রুতগামী জনপরিবহন ব্যবস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শনিবার সকালে ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্টাডিজ’র সেমিনার কক্ষে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনার (এসটিপি) সুপারিশ নিয়ে আলোচনায় এসটিপি টিম লিডার ডেভিড এইচ জেরেট এ কথা বলেন।

ডেভিড বলেন, পরিবহনের মূল উদ্দেশ্য হচ্ছে, সুলভে, দ্রুত এবং নিরাপদে যাত্রী সাধারণ ও মালামাল পরিবহন করা।

যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন এমপি’র সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পাবলিক আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান আব্দুল আলীম এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক সহিদুল ইসলাম এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান আকবর আলী এমপি এবং ডিটিসিবি’র নির্বাহী পরিচালক মোঃ ফারুক আহমেদ প্রমুুখ।

সৈয়দ মনজুর হোসেন বলেন, শুধু ঢাকার জন্য নয়, সমগ্র দেশের জন্য কৌশলগত পরিবহন পরিকল্পনার প্রয়োজন রয়েছে । মেট্রো রেলের আইডিয়া করা যেতে পারে । স্কাই ট্রেনের কথা ভাবা যেতে পারে।

আবদুল আলীম এমপি বলেন, ঢাকা মহানগীরতে কত প্রাইভেট গাড়ি চলাচল করবে, সে সংক্রান্ত একটি নীতিমালা থাকা দরকার।