বরিশালের খ্রিস্টান কলোনিতে অগ্নিসংযোগের জের : মামলার বাদীর স্বামী অপহৃত
শহরের ইছাকাঠী খ্রিস্টান কলোনিতে ছাত্রদল ক্যাডারদের অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী পাপড়ি বৈরাগীর স্বামী বাদল বৈরাগীকে অপহরণ করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রদলের স্থানীয় শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক মোতালেব এবং তার সহযোগী বিপ্লবকে গ্রেফতার করেছে।
এদিকে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বরিশালের বাইরে অবস্থান করছেন, এই অজুহাতে বাদলকে অপহরণের ১৭ ঘন্টা পরও থানা কোনও অভিযোগ গ্রহণ করেনি।
অপহৃত বাদলের স্ত্রীর অগ্নিসংযোগ, মামলার বাদী পাপড়ি বৈরাগী সাংবাদিকদের জানান, শুক্রবার অগ্নিসংযোগের মামলা মীমাংসার জন্য তার স্বামীকে কলোনির ওই নেতা অশ্বিনীকুমার হল চত্ব্রে আসতে বলে। তার কথা অনুযায়ী, বাদল শুক্রবার সকাল ১০টার দিকে শহরের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
গত ২৪ জুলাই খ্রিস্টান কলোনির চারটি দোকানে স্থানীয় ছাত্রদল ক্যাডাররা অগ্নিসংযোগ করে। এতে দোকানগুলো ভস্মিভূত হয়ে যায়। ঘটনার পর পাপড়ি বৈরাগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
