নিহত ৪ বাংলাদেশীর লাশ হস্তান্তর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ভারতীয় অংশে মঙ্গলবার ডাকাত সন্দেহে ভারতীয়দের পিটুনিতে নিহত চার বাংলাদেশী যুবকের লাশ শুক্রবার বিএসএফ হস্তান্তর করেছে।
রাত ৯টায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী কুষ্টিয়া সেক্টর বিডিআর’র মধ্যস্থতায় জীবননগর থানা পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করে।
এসময় কুষ্টিয়া সেক্টর বিডিআর’র ক্যাপ্টেন মহসীন এবং বিএসএফ’র নোনাগঞ্জ ক্যাম্পের কমান্ডার, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। লাশ দেখে নিহতদের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য, গত সোমবার জীবননগর উপজেলার বেণীপুর সীমান্ত থেকে ভারতের ছয় কিলোমিটার ভেতরে নোনাগঞ্জ নামক স্থানে ডাকাত সন্দেহে ভারতীয়রা বাংলাদেশী চার যুবক ইশরাত, নজেন, ইসমাইল ও খোকনকে পিটিয়ে হত্যা করে।
