২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণায় বরাদ্দ কম হওয়ায় কৃষি খাতে খারাপ প্রভাব পড়তে পারে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বাংলাদেশকে সতর্ক করে দিয়ে বলেছে, কৃষি খাতের গবেষণায় সরকরি বরাদ্দ কম হওয়ায় এবং আধুুনিক কৃষি প্রযুক্তি চালু করতে কৃষি গবেষণা ইন্সটিটিউটের অক্ষমতার কারণে কৃষির ওপর খারাপ প্রভাব পড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বিশ্বব্যাংকের ‘বাংলাদেশে কৃষি প্রযুক্তি ব্যবস্থার পুনরুজ্জীবন’ শীর্ষক গবেষণায় একথা বলা হয়। শিগগিরই এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে। বাংলাদেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির জন্য একটি রোডম্যাপ তৈরির লক্ষ্যে বিশ্বব্যাংক এ গবেষণা চালায়।

সূত্র জানায়, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের অর্থায়নে এ গবেষণা পরিচালিত হয়। বাংলাদেশের গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণ বিশেষজ্ঞ, এনজিও, কৃষিভিত্তিক উদ্যোক্তা, কৃষক ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে একক এবং গ্র“প ভিত্তিক আলোচনার ভিত্তিতে এ গবেষণা পরিচালনা করা হয়।

গবেষণার খসড়ায় বলা হয়, বাংলাদেশ খাদ্যে, বিশেষ করে ধানে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সত্ত্বেও কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের চাহিদা পূরণের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু, সম্প্রসারণ ও অগ্রগতিতে বর্তমান কৃষি প্রযুক্তি ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

এতে জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি জমির পরিমাণ হ্রাস পাওয়ার প্রেক্ষিতে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দারিদ্র্য নিরসনে একটি গতিশীল কৃষি প্রযুক্তি ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কৃষি গবেষণায় সরকারের নিু পর্যায়ের ব্যয় কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে একটি বড় বাধা।

এতে আরও বলা হয়, কৃষি গবেষণা ও সম্প্রসারণে বরাদ্দ কিছুটা বাড়ানোর পরও ২০০৪-২০০৫ অর্থবছরে বাংলাদেশের কৃষিভিত্তিক জিডিপিতে কৃষি খাতে বরাদ্দ ছিল মাত্র দশমিক ২ শতাংশ। অন্যদিকে অন্যান্য উন্নয়নশীল দেশের জিপিতে এ খাতের জন্য বরাদ্দ ছিল দশমিক ৬ শতাংশ এবং উন্নত দেশে ২ শতাংশেরও বেশি।

গবেষণা প্রতিবেদনে জাতীয় কৃষি গবেষণা পদ্ধতিসহ (এনএআরএস) কৃষিভিত্তিক জাতীয় গবেষণা ও সম্প্রসারণ পদ্ধতির প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কৃষি পণ্যের বাণিজ্যিক মূল্য বৃৃদ্ধির জন্য সহায়তা তহবিল বাড়ানোর এবং সুযোগ সুবিধা সম্প্রসারণের সুপারিশ করা হয়।

এছাড়াও স্বল্পমেয়াদী থেকে মাঝামাঝি মেয়াদের গবেষণায় অর্থায়ণসহ সাহায্যের বিভিন্ন উৎস খুঁজে বের করতে কৃষিভিত্তিক জিডিপিতে কৃষি ব্যয় দশমিক ৬ শতাংশ বৃদ্ধির এবং প্রতিযোগিতামূলক সাহায্য কর্মসূচি (সিজিপি) বাস্তবায়নের প্রস্তাব করা হয় গবেষণায়।