২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটক ও অন্যান্য কোম্পানির মধ্যে মোবাইল সংযোগ পেতে গ্রাহকরা সমস্যার সম্মুখীন

দুর্বল ও কম ক্ষমতাসম্পন্ন নেটওয়ার্ক বিনিময়ের কারণে গ্রাহকরা এখনও টেলিটক ও অন্যান্য প্রাইভেট মোবাইল ফোনের মধ্যে সহজ সংযোগ সুবিধা পাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

টেলিটক সূত্র শুক্রবার জানায়, কারিগরি ব্যবস্থাপনার আওতায় একই সময়ে টেলিটক ও গ্রামীণফেনের ২৭০ জন গ্রাহক সংযোগ সুবিধা পাবেন। সিটিসেলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে একটেলের ক্ষেত্রে এ সংখ্যা এখনও ১৫০ এর বেশি ওঠানো সম্ভব হয়নি। 

সরকার পরিচালিত মোবাইল ফোন টেলিটক কর্তৃপক্ষ বিডিনিউজকে জানান, আগামী রোববারেরর মধ্যে বাংলালিংকের সাথেও আন্তঃসংযোগের বিষয়টি নিষ্পত্তি হবে।

আন্তঃসংযোগ নিয়ে কয়েকজন গ্রাহকের সাথে কথা বললে তারা অভিযোগ করেন, অন্য অপারেটরদের মোবাইল ফোনে সংযোগ পেতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। আবার অন্য অপারেটরদের কাছ থেকে ফোন পাওয়ার ক্ষেত্রেও তাদের একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তারা আরও জানান, নগরীর বেশিরভাগ এলাকাতে বিশেষ করে কোনও ভবনের ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না।

নেটওয়ার্ক সমস্যার ব্যাপারে তারা বলেন, বিশেষ করে গ্রামীণ প্রিপেইড ফোন থেকে টেলিটকে ইনকামিং কলের ক্ষেত্রে সবচেয়ে বেশি নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খুবশিগগির এ সকল সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা করা হবে।  নেটওয়ার্ক ট্রাফিকের ওপর ভিত্তি করে নেটওয়ার্ক সংযোগ ও ক্যাপাসিটি বৃদ্ধি করা হবে।