ঝালকাঠির রাজাপুরে বিএনপির অঘোষিত ১৪৪ ধারা, জেপির সমাবেশ বাতিল
ঝালকাঠির রাজাপুরের গালুয়ায় অঘোষিতভাবে ১৪৪ ধারা জারি করে জাতীয় পার্টির (মঞ্জু) একটি সমাবেশ বানচাল করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদের হাতে জাতীয় পার্টির দুজন নেতা প্রহৃত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এলাকায় জেপি দীর্ঘদিন ধরে জেপি তাদের কর্মকান্ড চালাতে পারছিল না। শুক্রবার তারা সমাবেশ করার উদ্যোগ নিলে বিএনপির নেতাকর্মীরা পথে পথে পাহাড়া বসায় এবং একত্রে বেশি লোকজন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে। সমাবেশস্থলে যাওয়ার পথে আবু সালেহ চান (৩৬) ও সজল শরীফকে মারধোর করা হয়। সরকারি দলের বাধার মুখে শেষ পর্যন্ত তারা সমাবেশ করতে পারেনি।
