২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন ভ্রমণে অনাগ্রহ

এক জরীপে দেখা গেছে যে, জুলাই মাসের বোমা হামলার ঘটনার পর থেকে প্রাপ্ত বয়স্ক ব্রিটিশ নাগরিকদের প্রায় তিনভাগই লন্ডনে ভ্রমণ করছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

৩১ শতাংশ ব্রিটিশ নাগরিক ব্রিটেনের রাজধানী লন্ডনে ভ্রমণ করছে না এবং ৩২ শতাংশ পূর্নবয়স্ক ফ্রেঞ্চ নাগরিকও লন্ডন ভ্রমণে অনাগ্রহী।

সংবাদ প্রতিষ্ঠান সিএনএন এবং টাইমস ম্যাগাজিন এর জন্য করা এই জরীপে দেখা গেছে, মাত্র ২০ শতাংশ জার্মান নাগরিক জুলাই ৭ এবং জুলাই ২১ এর ঘটনার পর থেকে লন্ডন ভ্রমণে অনাগ্রহী হয়ে উঠেছে।  

জরীপকারী বাজার তথ্য প্রতিষ্ঠান টিএনএস’র এক মুখপাত্র বলেন, লন্ডনে বোমা হামলার ঘটনার পরপর শুধু ব্রিটিশ  নাগরিকই নয়, ফ্রান্স এবং জার্মান নাগরিকদের একটি বিশাল অংশ লন্ডন ও এ শহরের বিভিন্ন এলাকা ভ্রমণে বিরত রয়েছে।