শনিবার ভোটার তালিকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত
নতুন ভোটার তালিকা তৈরি করা হবে না কি আগের তালিকা সংশোধন করা হবে, সে ব্যাপারে শনিবার নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার কমিশনের এক কর্মকর্তা এ কথা জানান।
ওই কর্মকর্তা আরও জানান, আগামী সাধারণ নির্বাচনের আগে ছবিসহ ভোটারদের পরিচয়পত্র চালু করা সম্ভব হবে না।
ভোটার তালিকা প্রসঙ্গে নির্বাচন কমিশন গত ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে।
এ ছাড়া গণ ফোরাম, বিকল্প ধারা বাংলাদেশ ও কৃষক-শ্রমিক জনতা লীগও ওই আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
