২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মালিক--শ্রমিক সংঘর্ষ, আহত ১৫

নারায়নগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় বৃহস্পতিবার মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শীতলক্ষ্যা লোড-অনলোড শ্রমিক ঐক্য পরিষদ আহুত ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের প্রথম দিন বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার সকালে ধর্মঘটী শ্রমিকরা মিছিল বের করলে ধর্মঘট বিরোধী মালিক পক্ষের লোকজন এসে তাদের বাধা দেয়। এসময় শুরু হয় শ্লোগান-পাল্টা শ্লোগান এবং ধাওয়া –পাল্টা ধাওয়া। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। সংঘর্ষে ১০/১২ জন আহত হলেও দুপক্ষই দাবি করেছে, সংঘর্ষে তাদের অর্ধ শতাধিক আহত হয়েছেন। এছাড়া মালিকরা অভিযোগ করেন, ধর্মঘটী শ্রমিকরা কয়েকটি ময়দার মিল ভাংচুর করেছে।

অন্যদিকে, শ্রমিকরা অভিযোগ করেন, মন্ডলপাড়ার এক বিএনপি নেতা ও তার সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে।

ঘটনার পর নয়টি ব্যবসায়ী সংগঠন নিতাইগঞ্জের পরিবেশ অস্থিতিশীল করার প্রতিবাদে এক সমাবেশ করেছে। সেখানে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।