পার্লামেন্ট থেকে মমতা ব্যানার্জীর পদত্যাগ
তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী বৃহস্পতিবার লোকসভায় জম্পেস নাটকীয়তার মধ্য দিয়ে এমপি পদ থেকে অব্যাহতি নিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়টি নিয়ে অধিবেশন মুলতবি রাখার জন্য তার দাবি নাকচ হয়ে গেলে মমতা মনক্ষুন্ন হন।
এছাড়া সিপিএম সদস্যদের সাথে কড়া বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।
অতপর মমতা ডেপুটি স্পিকারকে লক্ষ্য করে একদলা কাগজ ছুঁড়ে মারেন। ডেপুটি স্পিকার সে সময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন।
লোকসভা স্পিকার সোমনাথ চ্যাটার্জী বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
