ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচ্যসূচি চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী কে নটবর সিংয়ের সঙ্গে বাণিজ্য বিষয়ে কী কী আলোচনা হবে, বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এক বৈঠকে তা চূড়ান্ত করেছে।
নটবর সিং তিনদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় পৌঁছবেন।
বাণিজ্যমন্ত্র—ী আলতাফ হোসেন চৌধূরীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০০৪ সালের মে মাসে ভারতে ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটাই হবে নটবরের সিংয়ের প্রথম বাংলাদেশ সফর।
বাণিজ্য মন্তণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশ উভয় দেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে।
বৈঠক সূত্র জানায়, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনায় অন্যান্য ইস্যুর মধ্যে শুল্ক বহির্ভূত বাধা অপসারণ, কাস্টমস সীমাবদ্ধতা, মানসম্মত সনদ, ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ব্যাংক সেবা, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি প্রাধান্য পাবে।
সূত্র জানায়, ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিষয়ে আমরা সর্বশেষ উপাত্ত ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
নটবর সিংয়ের সফরের পর বাণিজ্য মন্ত্রী কমল নাথ এবং পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জন দাসমুন্সিসহ আরও কয়েকজন ভারতীয় মন্ত্রী বাংলাদেশ সফর করবেন। অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ নদী কমিশনের বৈঠকে প্রিয় রঞ্জন দাসমুন্সি যোগ দেবেন।
