২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় অভিযুক্ত সদর থানার সেকেন্ড অফিসারকে প্রত্যাহার

চুয়াডাঙ্গা পত্রিকা কার্যালয়ে পুলিশি হামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত সদর থানার সেকেন্ড অফিসার আলী হায়দারকে প্রত্যাহার করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও পেশাজীবিদের বৈঠকে পুলিশ সুপার মো: সরওয়ার এ ঘোষণা দেন। এ ঘোষনার পর ঐক্যবদ্ধ পেশাজীবি সংগঠন সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহারসহ সকল আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষনা করে। 

২৬ জুলাই চুয়াডাঙ্গা কৃষক দলের সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ  কোন কারণ ছাড়া জনকন্ঠ অফিসে ঢুকে সাংবাদিকদের বেধড়ক পেটায়। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।