২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরমানের বিরুদ্ধে অস্ত্র মামলায় আরো ৯ জনের সাক্ষ্য গ্রহণ

শীর্ষ সন্ত্রাসী আরমানের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় স্বাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে মঙ্গলবার ছয় জন র‌্যাব সদস্যসহ নয় জন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষীরা তিনটি রিভালবার ও একশ একচল্লিশ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনা বর্ণনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা রিফাত খানসহ ছয়জন ‘র‌্যাব-৪’এর কর্মকর্তা ও তিনজন জব্দ তালিকার পাবলিক এই সাক্ষী দেন। এর আগে সোমবার এ মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ৬ আগস্ট এ মামলার বাকী সাতজনের সাক্ষ্য নেয়া হবে।