প্রতারণার দাযে দুই পুলিশ কনস্টেবলকে গনপিটুনি
রাজধানীর শ্যামপুর এলাকায় প্রতারণার দায়ে সোমবার রাতে জনতার হাতে মার খেয়েছে দুই পুলিশ কনস্টেবল ও তাদের দুইজন সোর্স। জানা যায়, প্রতারণার মাধ্যমে মুঞ্জিগঞ্জের এক চাল ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাবার সময় এই ঘটনা ঘটে।
প্রতারক কনস্টেবল একরামুল হক ও জাহাঙ্গির আলম এবং তাদের সোর্স রাজ্জাক ও আসাদ উদ্দিন মাইক্রোবাস যোগে শ্যামপুর এলাকার চীন-বাংলাদেশ মৈত্রী সেতু দিয়ে পালিয়ে যাবার সময় জনতার আক্রমনের শিকার হয়।
বিক্ষুব্ধ জনতার আক্রমনে প্রতারক পুলিশদের ব্যবহারকৃত মাইক্রোবাসটি ( ঢাকা মেট্রো গ-১৪-৬৬৪৫) সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়।
গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য পুলিশ ও সোর্স চারজনকে ঢাকা মেডিকেল করেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবদের জন্য মুঞ্জিগঞ্জে পাঠান হয়েছে।
শ্যমপুর থানা পুলিশ জানায়, এক হাজার পাঁচ বস্তা চাল দেবার নাম করে রাজবাড়ি পুলিশ লাইন’র ছয়জন পুলিশের একটি দল ব্যবসাহী আইনাল হকের কাছ থেকে অগ্রীম তিন লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করে। পুলিশের দুইজন সোর্স ব্যবাসাটির দালালি করে।
সোমবার রাতে একটি ভাড়া করা মাইক্রোবাসে করে পুলিশের দলটি মুঞ্জিগঞ্জে আসলে ব্যবসায়ী আইনাল চালের চালান সম্পর্কে জানতে চায়। এর উত্তরে কনস্টেবলরা চালান আনতে আইনালকে শ্যামবাজারে যাবার কথা বলে সেখান থেকে মাইক্রোবাসটি যোগে চলে আসে।
আইনাল পুলিশদের প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে শ্যামপুরে তার কিছু বন্ধুদের ফোন করে এবং সাথে সাথে সে মাইক্রোবাসটি ফলো করতে থাকে।
মাইক্রোবাসটি চীন-বাংলাদেশ মৈত্রী সেতু কাছে পৌঁছলে আইনালের বন্ধুরা স্থানীয় পুলিশের সহায়তায় প্রতারকদের চ্যালেঞ্জ করে।
তর্কবিতর্কের একপর্যয়ে বিক্ষুব্ধ জনতা প্রতারক পুলিশদের বেধরক মারধর শুরু করে। এর মধ্যদিয়ে কনস্টেবল হাসিবুল, শফিক এবং বুলবুল এবং নায়েক বেলাল পালিয়ে যায়।
শ্যামপুর থানা পুলিশ মাইক্রোবাস চালক বেলায়েত হোসেনকে দালালি করার জন্য আটক করেছে।
