জনপ্রিয় সংবাদ বিষয়ক অনুষ্ঠান ‘মুক্ত খবর’ এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু করেছে ইটিভি
একুশে টেলিভিশন (ইটিভি) শিশুদের জনপ্রিয় সংবাদ বিষয়ক অনুষ্ঠান ‘মুক্ত খবর’ এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষন কর্মশালা শুরু করেছে।
প্রশিক্ষণ কর্মশালার শুরুতে জনপ্রিয় মুক্তখবর অনুষ্ঠানের এবং তিন বছর আগে অনুষ্ঠানটি বন্ধের সময় থেকে পরবর্তী সংগ্রামের দিনগুলোর উপর একটি ১৫ মিনিটের সংকলন উপস্থাপন করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সাংবাদিক ও ঔপন্যাসিক রাহাত খান মিডিয়া জগতে তার পেশাদারিত্বের অভিজ্ঞতার বিভিন্ন বিষয় প্রশিক্ষনার্থীদের সাথে আলোচনা করেন।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম এবং স্ট্রাটেজি এন্ড পলিসি বিভাগ প্রথান তৌফিক ইমরোজ খালিদি এ সময় উপস্থিত ছিলেন।
শিশুদের জন্য টিভি সাংবাদিকতার উপর সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার জন্য ইটিভি ইতিমধ্যে শত শত আবেদনকারীর মধ্য থেকে ৯০ জন স্কুল শিক্ষার্থীকে বাছাই করেছে। এসব স্কুলের শিশুকে ইটিভি তিনটি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করছে।
