খুলনায় সেনা সদস্যের স্ত্রী এসিড সন্ত্রাসের শিকার
খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর নিক্ষিপ্ত এসিডে ঝলসে গেছে এক সেনাসদস্যের স্ত্রী মুক্তা বেগমের শরীর। সোমবার রাত ৯ টায় নগরীর খালিশপুর থানার লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সেনা সদস্য তৈয়বুর রহমানের স্ত্র¿ী মুক্তা একমাস আগে বাবার বাসায় বেড়াতে আসে। সোমবার রাতে স্বামীর সঙ্গে কথা বলতে সে ফোনের দোকানে যায়। ফেরার সময় লাল হাসপাতালের সামনে পৌঁছলে আগে থেকেই ওৎ পেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী পিছন থেকে মুক্তাকে লক্ষ্য করে এসিড ছোঁড়ে। নিক্ষিপ্ত এসিডে তার পিঠ ও পায়ের নিুাংশ ঝলসে যায়। এলাকায় বিদ্যুৎ না থাকায় সন্ত্রাসীরা সহজেই পালিয়ে যায়।
এলাকাবাসী মুক্তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারে নি।
