ফাজিল ও কামিলকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য করার চিঠি--ফাইল গায়েব
ফাজিল ও কামিল ডিগ্রিকে øাতক ও øাতকোত্তর ডিগ্রির সমতুল্য করার বিষয়ে অনুমোদন সংক্রান্ত চিঠি ও যাবতীয় ফাইল শিক্ষা মন্ত্রণালয়ের থেকে গায়েব হয়ে গেছে।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে জোট সরকারের নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী ফাজিল ও কামিলকে øাতক ও øাতকোত্তর ডিগ্রির সমতুল্য করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ করেন। এসময় তারা সরকারি সিদ্ধান্ত বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির কথাও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এরপরই প্রধানমন্ত্রী ওই চিঠির ফাইল তলব করলে চিঠিসহ ফাইল খুঁজে না পেয়ে বিপাকে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সূত্র জানায়, ২০০২ সালের মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে লেখা চিঠিতে জানানো হয়, সরকার ফাজিল ও কামিল ডিগ্রির জন্যে ঢাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও সাধারণ শিক্ষার সমতুল্য করতে ২০০২ সালে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয় এবং এ কমিটি এ পর্যন্ত একাধিক বৈঠকও করেছে।
মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন এবং সংসদে এ সক্রান্ত বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি দিলে এর বাস্তবায়ন হবে।
কীভাবে শিক্ষা মন্ত্রণালয় তার আগেই এটির অনুমোদন দিয়েছে, তা নিয়ে মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তোলপাড় শুরু হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ সংক্রান্ত ফাইলে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর রয়েছে।
