নেদারল্যান্ড ভিত্তিক বাংলাদেশ সাপোর্ট গ্র“প রটারড্যামে ‘বাংলাদেশ দিবস’ পালন করবে
নেদারল্যান্ড ভিত্তিক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান বিএএসইউজি (বাংলাদেশ সাপোর্ট গ্র“প) বন্দরনগরী রটারড্যামে আগামী ১৮ সেপ্টেম্বর ‘বাংলাদেশ দিবস’ পালন করবে।
গান্ধী হলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ দিবসে মূলত দেশের দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যার্থে নেদারল্যান্ডের স্থানীয় বাসিন্দা ছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করা হবে। এক্ষেত্রে বাংলাদেশের নারী ও শিশু উন্নয়নের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
মঙ্গলবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, নেদারল্যান্ডের উন্নয়ন সংস্থাসমূহ এবং নোভিচ-অক্সফাম, সেবা নেটওয়ার্ক ফাউন্ডেশন ও ত্রিবেণীর সহযোগিতায় এ দিবসটি পালন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে দৈনিক ইত্তেফাকের ফটোগ্রাফার আজিজুর রহমান পিউয়ের ‘বাংলাদেশে নারী ও শিশু’ বিষয়ক একক চিত্র প্রদর্শনী, পার্থ প্রতীম মজুমদারের মূকাভিনয়, নেদারল্যান্ডের শিল্পীদের ধ্র“পদী নৃত্য, বেলজিয়ামের নৃত্যগোষ্ঠী অপ্সরার উপস্থাপনা এবং সুজিৎ রায় ও ইন্দ্রনীল রায়ের গানের অনুষ্ঠান।
নেদারল্যান্ড ও বেলজিয়ামের বিভিন্ন এলাকায় অবস্থানরত বাংলাদেশীরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। নেদারল্যান্ডে বাংলাদেশীদের এ ধরনের অনুষ্ঠান এটাই প্রথম। এর ফলে বাংলাদেশে বিএএসইউজি বাস্তবায়ধীন বিভিন্ন প্রকল্পে সাহায্য বাড়বে বলে আয়োকজরা জানিয়েছেন।
উল্লেখ্য, বিএএসইউজি নেদারল্যান্ডের নোভিচ-অক্সফাম ও সেবা নেটওয়ার্কের সহায়তায় বাংলাদেশে দরিদ্র নারী ও শিশুদের জন্য দুটি প্রকল্প বাস্তবায়ন করছে।
