সিটি অ্যান্ড গিল্ডস বাংলাদেশে তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে
আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে বাংলাদেশের শ্রমিকদের যোগ্য করে তোলার লক্ষ্যে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সিটি অ্যান্ড গিল্ডস নতুন কোর্সের ঘোষণা দিয়েছে। বিশ্বের একশ’টি দেশে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।
সিটি অ্যান্ড গিল্ডস ২০০৩ সাল থেকে চারটি অনুমোদিত শাখার মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এপর্যন্ত ৫০০ প্রশিক্ষার্থী এ সংগঠনের প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করেছে।
সিটি এন্ড গিল্ডস ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সোমবার বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বাড়ানোর ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড সান্ডারল্যান্ড, সিটি এন্ড গিল্ডস এর আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) কিথ ব্যাকার, কান্ট্রি ডিরেক্টর(ভারত) রাভি পিল্লাই এবং আঞ্চলিক প্রতিনিধি সত্যজিত সরকার ।
