২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুই এনজিও কর্মী খুনের ঘটনায় আরও ১জন আটক

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ধোপাপাড়া গ্রামে দুই খ্রিস্টান ধর্মাবলম্বী এনজিও কর্মী নিহত হওয়ার চারদিন পরও পুলিশ হত্যা রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সোমবার পার্শ্ববর্তী গোরানিয়া গ্রাম থেকে সন্দেভাজন ইউনুস কাজী (৩৮)কে আটক করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

পুলিশ আগে আটককৃত ভ্যানচালক মনিরকে (২২) চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে সোমবার পর্যন্ত পুলিশ তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনও তথ্য উদ্ধার করতে পারেনি।

অজ্ঞাত দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে ধোপাপাড়া গ্রামের কুমুদরঞ্জন বাগচীর বাড়িতে ঘুমন্ত অবস্থায় এনজিও কর্মী তপন কুমার রায় (৩৫) এবং লিপলাল মারান্ডীকে (৩০) খুন করে।