হামদর্দ এর শতবর্ষ উদযাপিত
হামদর্দ এর শতবর্ষে পদার্পন উপলক্ষে ’১০০ বছরে হামদর্দ’ শীর্ষক সেমিনার সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্টিত হয়েছে। এ অনুষ্ঠানে হামদর্দ সেঞ্চুরী নামে হৃদ রোগের একটি ওষুধ বাজারে ছাড়ার জন্য উদ্বোধন করা হয়।
সেমিনারে বক্তব্য রাখেন হামদর্দ বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান, হামদর্দ এর ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শমসের আলী, অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, রফিকুল ইসলাম প্রমূখ।
আবদুর রউফ বলেন, হামদর্দ একটি পুর্ণাঙ্গ গবেষনাধর্মী বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে।
নরুল ইসলাম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সকল পদ্ধতি প্রয়োগের আহবান জানিয়েছে। তিনি হামদর্দকে গবেষণা জার্ণাল প্রকাশের জন্য আহবান জানান।
সেমিনারে বক্তারা বলেন, হামদর্দ আন্তর্জার্তিক মানসম্পন্ন ইউনানী ওষুধ উৎপাদনের মাধ্যমে বিগত ৯৯ বছরে গনমানুষের স্বাস্থ্য সেবায় ব্যাপক অবদান রেখেছে। ’হামদর্দ ফার্মাকোপিয়া অব ইস্টার্ণ মেডিসিন’ প্রাচ্য চিকিৎসা বিজ্ঞানের জন্য এক মাইল ফলক। মেডিকেল ইলিমেন্টলজি প্রবর্তনের মাধ্যমে হামদর্দ চিকিৎসা জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে।
