যশোরে এক গৃহবধূর একসাথে ৩টি সন্তান প্রসব
যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার বাগআচড়ার আমতলা গ্রামের ফিরোজা খাতুন (২২) নামে এক মহিলা একসাথে দুইটি পুত্র এবং একটি কন্যা সন্তান প্রসব করেছে।
সূত্র জানায়, মা এবং শিশুরা সুস্থ রয়েছে।
কোনও হাসপাতাল বা ক্লিনিকে নয় নিজ বাড়িতেই ফিরোজা খাতুর সন্তান প্রসব করেন।
শিশু তিনটি দেখতে হাজার হাজার মানুষ তার বাড়িতে ভিড় করছে। শিশু তিনটির পিতা ভ্যানচালক হেরমত আলী সন্তানগুলো লালন পালন করতে সরকারের সাহায্য প্রার্থনা করেছে।
