জুলাই মাসে দেশে ২০৭ জন খুন হয়েছে
জুলাই মাসে সারা দেশে ৭১ জন নারীসহ ২০৭ জন খুন হয়েছে । যার মধ্যে ক্রসফায়ারে নিহত হয় ১০ জন, রাজনৈতিক কারণে নিহত ১৫ জন এবং ধর্ষণের পর খুন হয়েছে চারজন নারী।
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ঘটনাসমূহ জরিপের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ রোববার পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস মনিটরিং সেল জানায়, পুলিশের ক্রসফায়ারে দু’জন, পুলিশের বন্দুকযুদ্ধে দু’জন, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে চারজন এবং র্যারের ক্রসফায়ারে দু’জন নিহত হয়েছে।
আত্মহত্যা করেছে ৮৪ জন, যৌতুকের জন্য মৃত্যু হয় ২১ জনের, স্বামীর হাতে মৃত্যু হয়েছে ২০ জনের, এসিড দগ্ধ হয় ২৮ জন, বোমা হামলার শিকার হয় ২৩ জন এবং অপহরণের শিকার হয় ৩১ জন। এছাড়া সাংবাদিকদের মধ্যে আহত হয় ১৭ জন , হুমকি দেওয়া হয় ২১ জনকে এবং হামলার শিকার হন পাঁচজন ।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ জানায়, জুলাই মাসে বিভিন্ন ভাবে ১৭৪ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে । ধর্ষনের পর চারটি খুনসহ খুনের ঘটনা ঘটেছে ৭১ টি এবং ধর্ষনের ঘটনা ঘটেছে ৪৯টি। গণধর্ষণের শিকার হয়েছে ১৯ জন।
বিজ্ঞপ্তিতে জানান হয়, এক বছর ছয় মাস বয়সী কন্যাশিশু থেকে শুরু করে ৫২ বছর বয়সী বৃদ্ধা পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে। জরিপে থেকে জানা যায়, ফতোয়া কার্যকর হয়েছে দুটি এবং পতিতাবৃৃত্তিতে বাধ্য করা হয়েছে দুজনকে।
