২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সুহৃদ হ্যারিসনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ডিভিডি’তে

মুক্তিযুদ্ধের সুহৃদ জর্জ হ্যারিসনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর ডিভিডি প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিক রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

১৯৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থনে হ্যারিসনের ওই কনসার্টের ফিল্ম ও মিউজিক নিয়ে তার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করলেন মহান শিল্পীর বিধবা স্ত্রী অলিভিয়া হ্যারিসন।

হ্যারিসন অসুস্থ হয়ে পড়ায় এ কাজ সম্পন্ন করে যেতে পারেননি।

ব্রিটেনের দি টেলিগ্রাফ জানায়, চ্যারিটি কনসার্টের ৯৯ মিনিটের ফিল্ম এর সাথে ৭২ মিনিটের অতিরিক্ত ফুটেজ জুড়ে অত্যাধুনিক এই এইচডি-ডিভিডি তৈরি করা হয়েছে।

স্বামীর স্বপ্ন পূরণ করতে পেরে উচ্ছ্বসিত অলিভিয়া বলেন, এটি সত্যিই দারুণ। ১৬ মিমি’র মূল ফিল্ম টিকে ৭০ মিমিতে আনা হয়েছে। সেক্ষেত্রে আপনারা চমৎকার একটি রিমিক্্রড ফিল্ম উপভোগ করতে পারছেন। জর্জ এমন একটি ফুল সাউন্ডট্র্যাকই চেয়েছিলেন।

নতুন এ প্রকল্পের প্রযোজক জোনাথন ক্লাইড বলেন, হ্যারিসনের আস্থাভাজন ফিল স্পেকটরকে দিয়ে ১৬ ট্র্র্যাকে সাউন্ড রেকর্ড করানো হয়।