মানিকগঞ্জে মদ ব্যবসায়ীর বাড়ি ভাংচুরের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪ জন আটক
ফাও মদ খেতে না দেয়ায় এক মদ ব্যবসায়ির বাড়ি ভাংচুরের অভিযোগে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্তরা শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরের বৈধ লাইসেন্সধারী মদ বিক্রেতা স্বপন সাহার কাছে ফাও মদ খেতে চায়। কিন্তু স্বপন সাহা তাদেরকে মদ দিতে অস্বীকার করলে তারা রাত ১২ টার দিকে স্বপন সাহার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে ওই চার যুবককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় স্বপন সাহা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
