২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপব্যয় কমিয়ে যথাসময়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য পাউবোকে পানি সম্পদমন্ত্রীর নির্দেশ

পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সব ধরণের অপব্যয় কমিয়ে যথাসময়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মন্ত্রী রোববার পানিসম্পদ মন্ত্রনালয়ের সভাকক্ষে এডিবি পর্যালোচনা সভায় উপস্থিত কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, মন্ত্রনালয়ের বিদায়ী সচিব মোঃ আব্দুল আজিজ, নবাগত সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়ের, পাউবো মহাপরিচালক শরীফ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিব উল্লাহ মজুমদার, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল আজিজ, হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনামুল হক, সিইজিআইএস এর মুখ্য পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী এবং পাউবোর বিভিন্ন জোনের প্রধান প্রকৌশলী ও বিভিন্ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী চলতি বর্ষা মৌসুমে যে কোন জরুরি পরিস্থিতিতে পাউবো কর্মকর্তাদের নিজ কর্মস্থলে উপস্থিত থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা এবং নদীভাঙ্গন মোকাবেলার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।