২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রকাশ দেবনাথ (২৬) রোববার ভোর রাতে ভোলাচং গ্রামের সিদ্ধেশ্বর এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার রাত ১০ টার দিকে ঘুমাতে যান প্রকাশ। রাত তিনটার দিকে প্রকাশের আর্তচিৎকারে বাবা-মাসহ পরিবারের সবাই ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

দুর্বৃত্তরা তার প্রকাশের মাথা, চিবুক ও দাঁত থেঁতলে দেয় এবং কান ও জ্হিবা কেটে ফেলে। মুমূর্ষু অবস্থায় কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে মারা যায় প্রকাশ।

প্রকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রকাশের সাথে কারও শত্রুতা ছিলনা। তাই এই ঘটনায় তারা কাউকে সন্দেহ করতে পারছেন না। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ঘটনাস্থলে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

এদিকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিপিবির সভাপতি কমরেড সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ প্রমুখ।

নিহত প্রকাশ দেবনাথ মির্জাচর হাই স্কুলের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।