‘সোস্যাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজি’র প্রথম বৈঠক রোববার
বাণিজ্য মন্ত্রণালয়ে রোববার ‘সোস্যাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ২৫ সদস্য বিশিষ্ট ফোরামের বৈঠকে সভাপতিত্ব করবেন। ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় এই ফোরাম গঠন করে।
দাতাগোষ্ঠি ও ক্রেতাদের চাপে গঠিত এই ফোরামের সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলুকে যথাক্রমে নব গঠিত এই ফোরামের যুগ্ম চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
ফোরাম মন্ত্রী, রপ্তানিকারকদের সমিতি, শ্রম সংগঠন, ইউএনডিপি এভং আইএলওসহ সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিত্ব করবে।
সামাজিক বিধিমালার মধ্যে রয়েছে নিরাপত্তা, শ্রমঘন্টা, মজুরী, সাপ্তাহিক ছুটির দিন এবং শ্রমিকদের কল্যাণ। স্পেকট্রাম সোয়েটার ইন্ডাস্ট্রি ভবন ধসে যাওয়ার পর স্থানীয় পোষাক প্রস্তুতকারি প্রতিষ্ঠান সামাজিক বিধিমালা জারির জন্য ব্যাপক চাপের মুখে পড়ে।
