২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটায় ট্রলারডুবির ঘটনায় ৫টি ট্রলার ও ২৭ জেলে এখনও নিখোঁজ

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কৃয়াকাটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দুরে বঙ্গোপসাগরে শুক্রবার পাঁচটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২৭ জেলেসহ ট্রলারের সন্ধান এখনও মেলেনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মহিপুর আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম হাওলাদার জানান, ফতেপুর মৎস্য সমবায় সমিতির এফবি-১৬৩ ট্রলার ১৪ জন জেলে, এফবি সাহেরা ১১ জন, এফবি আল্লার দান ১০ জন, এফবি সবুজ পাখি ১১ জন এবং এফবি নয়নতারা ১০ জন জেলেসহ শুক্রবার ঘুর্নিঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

ওই সময় সাগরে অবস্থানরত তিনটি ট্রলারের মাধ্যমে ২৯ জন জেলেকে উদ্ধার করা হয়। নিখোঁজ ২৭ জেলের বাড়িই পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপায় থানায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল বারিক জানান, তিনি নিখোঁজ জেলেদের উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।