২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোমতী বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ৫ হাজার পরিবার খোলা আকাশের নিচে

কুমিল্লার পানি উন্নয়ন বোর্ড গোমতী বাঁধের ওপর বসবাসকারী লোকজনকে দাঙ্গা পুলিশ দিয়ে উচ্ছেদ করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

শনিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চলে।

তিনটি উপজেলা-দেবিদ্বার, মুরাদনগর ও তিতাসের প্রায় পাঁচহাজার পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে কুমিল্লার ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে জেলার এক ব্যাটেলিয়ন রিজার্ভ ফোর্সসহ দেবিদ্বার, মুরাদনগর ও তিতাস থানার পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উচ্ছেদ পরিচালনা করে। উচ্ছেদ অভিযানকালে পুলিশ বাঁধের ওপর বসবাসকারী প্রায় পাঁচহাজার দরিদ্র পরিবারের বসতবড়ি ভেঙ্গে দেয়। এর আগে ওই লোকজনকে তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।