২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিক ও চিকিৎসকদের মধ্যকার বিবাদের নিস্পত্তি

চট্টগ্রামে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের মধ্যকার বিবাদমান সংকট শুক্রবার সমঝোতার মাধ্যমে নিরসন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের সাথে এক সাংবাদিকের বাকবিতন্ডার এক পর্যায়ে চিকিৎসকরা তাকে প্রহার করে এবং এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও সাংবাদিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গত ২৩ জুলাই সিএমসিএইচ এ ২৫ নং ওয়ার্ডে দায়িত্বরত অবস্থায় দৈনিক নয়াদিগন্তের চট্টগ্রাম ব্যূরোর প্রতিবেদক জাহিদ আল আমিনকে কয়েকজন ইন্টার্নি চিকিৎসক প্রহার করে।

এরপর নয়াদিগন্ত কর্তৃপক্ষ পাঁচলাইশ থানায় একটি মামলা করে।

অন্যদিকে সাংবাদিক কর্তৃক দায়েরকৃত মামলা তুলে নেয়ার দাবিতে গত ২৪ জুলাই থেকে ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসুচি হাতে পালন করে আসছিল।

এ কর্মসুচি চলাকালে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদের মধ্যস্ততায় এ বিষয়টি মিমাংসিত হয়। এসময় সাংবাদিক ও বিএমএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।