বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিজয়পুর এলাকায় শুক্রবার বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন অজ্ঞাতনামা মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসটি চাপা দিয়ে পালিয়ে গেলে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যায় সে মারা যায।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ বাসটিকে আটক করে।
