কুয়াকাটায় ট্রলার ডুবি, ১২ জেলে নিখোঁজ
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈদতের অদূরে শুক্রবার ১৪ জন জেলে নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। দুপুরে দু’জন জেলে উদ্ধার হলেও ১২ জন এখনও নিখোঁজ রয়েছে।
ফতেহপুর মৎস্যজীবী সমবায় সমিতির (এফবি-১৬৩) ট্রলারটি সাগরে মাছ শিকার শেষে কিনারে ফেরার পথে খাজুরা থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে শুক্রবার সকাল ১১ টায় ঢেউয়ের তোড়ে ডুবে যায়। ট্রলারটির মালিক অহিদ ডাক্তার জানান, তার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
দুপুর ২টার দিকে নিখোঁজ জেলে আনছার ও কবিরকে অজ্ঞান অবস্থায উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত দুই জেলের জ্ঞান ফেরেনি।
নিখোঁজ জেলেদের সবার বাড়ি কলাপাড়ার বিভিন্ন গ্রামে। নিখোঁজ জেলেরা হচ্ছে শহীদ মাঝি(৪৫), জলিল (৩৫), বাবুল গাজী(৩৫), নুর হোসেন (৪০), জাহাঙ্গীর (৩২), আবু জাফর (২৭), লিটন (২৫), মিলন (২৫), নাসির (২২), শাহজাহান (৩৫), নবী হোসেন (৪০), খোকন (২৮), আনসার (৩২) ও কবীর (৩৪)।
